Main Menu

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তানভীর আলী (২৩) শাহপরাণ থানাধীন আটগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৪ মার্চ) রাতে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকায় অভিযান চালানো হয়।

এসময় একটি ডিআই পিকআপ থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ তানভীরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া চিনির বস্তার গায়ে লেখা ছিলো “MAHARASHTRA INDIA”।

জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

 

Share





Related News

Comments are Closed