Main Menu

কানাইঘাটে ডোবা শিশুর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় ডোবা থেকে ৮ বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জারিফ আহমদ জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম ব্রিজের পাশে একটি ডোবা থেকে জারিফের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, লাশটি গলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না- এ অবস্থায় বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এটি হত্যাকাণ্ড কি না, হলে এর কারণ ও অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

 

Share





Related News

Comments are Closed