Main Menu

বিএনপি নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে : খান জামাল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেছেন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ৫ আগষ্টের আগে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের নিধনে আগ্রাসী ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহিতরা। এখন ৫ আগষ্ট পরবর্তী সময়ে অবাধ স্বাধীনতার সুযোগ নিয়ে মিডিয়াতে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরেরা বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও মিডিয়া ট্রায়ালে মেতে উঠেছে। এসব ষড়যন্ত্র চক্রান্ত ও মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থেকে প্রকত চিত্র জনসাধারণের সামনে তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

বৃহস্পতিবার টু-স্টার কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্বে করেন চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল আহমদ।

Manual2 Ad Code

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ বলেন বিএনপি এদেশের গণমানুষের কল্যাণে রাজনীতি করে। মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়।

Manual5 Ad Code

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত কামনা করে মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, বিএনপি নেতা জাকারিয়া আরপিন ফয়সাল, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মছদ্দর, সাবেক সদস্য আকমল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলম,সিনিয়র যুগ্ন আহবায়ক ইমরান আহ্মেদ, সাবেক সদস্য সচিব সুহেল রিমন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম (মেম্বার) এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, নোমান আহমদ, সালেহ আহমেদ, সদস্য কবির আহমদ, শ্রমিক দলের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, নাদিম আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তেরা মিয়া, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিমন,৫নং ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রহিম উদ্দিন, জামাল উদ্দিন, সেলিম উদ্দিন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code