Main Menu

জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় রক্তাক্ত বিজিবি, গরু ছিনতাই

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জৈন্তাপুর সীমান্তে বিজিবির উপর চোরাকারবারীরা হামলা চালিয়েছে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার (১২৮৬/ ২২৮৭/ ১২৮৯/ ১২৯০, ১২৯১/ ১২৯২/ ১২৯৪) ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্তে দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন লাইন ম্যানেজের মাধ্যমে বা সিজার চুক্তির মাধ্যমে চোরাকারবারী দলের সক্রীয় সদস্যরা ভারতীয় গরু মহিষ নিয়ে প্রবেশ করে জৈন্তাপুর বাজারে।

Manual5 Ad Code

এদিকে ভারতীয় গরু প্রবেশের খবর পেয়ে ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির টহল দল সীমান্তের ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে অবস্থান নেয়।

Manual3 Ad Code

এদিকে চোরাকারবারীরা সীমান্তে গরু নিয়ে প্রবেশের প্রাক্কালে বিজিবির অবস্থান টের পেয়ে গরু বাঁচাতে গিয়ে বিজিবির উপর ক্ষেপে গিয়ে হামলা চালায় চোরাকারবারীরা। হামলায় দুইজন বিজিবি সদস্য গুরুতর আহত হন। আহত বিজিবি সদস্যরা হলেন মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯)।

বিজিবি সদস্যদের সাথে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে ১টি গরু রেখে বাকি গরু নিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুইজন সদস্যকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জৈন্তাপুর বিওপি’র দায়িত্বরত ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নাম্বার (০১৭৬৯-৬১৩০৮৮)-এ যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্প কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারিদের হামলায় টহল দলের দুইজন বিজিবি সদস্য আহত হয়ে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন পরে বিস্তারিত জানতে পারবেন।

Manual8 Ad Code

এব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

Manual2 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিষয়টি জানিনা তবে হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ আমার নিকট আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code