কুশিঘাটে সম্বন্ধীকে কোপালেন জামাই, জ্ঞান হারালেন শ্বশুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সম্বন্ধীকে কুপিয়েছেন তার বোন জামাই ওয়াহিদ। ঘটনা দৃশ্যে জ্ঞান হারিয়েছেন শ্বশুর।
শনিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর কুশিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত যুবকের নাম ওয়াহিদ। ভিকটিম সম্পর্কে মামাতো ভাই এবং সম্বন্ধী। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শাহপরাণ থানার ওসি মনির হোসেন জানান, লাকড়ি ভাঙা নিয়ে ভিকটিম এবং ওয়াহিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভিকটিম দা নিয়ে ওয়াহিদের উপর হামলা চালায়। পরে ওয়াহিদ তার হাত থেকে দা নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ভিকটিমের বাবা এবং ওয়াহিদের শ্বশুর এই কাণ্ড দেখে জ্ঞান হারান।
ভিকটিম ও তার বাবাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মনির হোসেন বলেন, এ ঘটনায় ওয়াহিদ নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More



Comments are Closed