কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে এডভোকেট গোলাম রব্বানীর নাম ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ।
বৃহস্পতিবার সিলেট নগরীর ১৬নং ওয়ার্ডের নয়াসড়কে অবস্থিত কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী সচেতন নাগরিকদের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গোলাম রাব্বানী আওয়ামী লীগের সমর্থনে সিলেট জজ কোর্ট আইনজীবী পরিষদের দুটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শক্তির সহায়তাকারী ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যদি তাকে অপসারণ করা না হয়, তাহলে এলাকাবাসী ও ছাত্র-জনতাকে নিয়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লুৎফুর রহমান লীলু, পরিচালনা করেন মামুন হাসান। বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমিন, ইসমাইল আহমদ খোকন, জুয়েল আহমদ জুবেদ, রজব আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রুজেল ইমাম, শাহীন আহমদ, আব্দুল আলিম, সাইদুল হক, কয়ছর আহমদ, রেজওয়ান আহমদ ও মিলাদ আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মিফতাউল হক তাহমিদ, মাহদী হাসান, মাহদী ও ফরহাদ প্রমূখ। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বন্ধের দাবি জানান এবং সুষ্ঠু কমিটি গঠনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More



Comments are Closed