Main Menu

২৩ দিনের ছুটিতে শাবিপ্রবি

শাবি সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩দিন ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ ছুটি শুরু হচ্ছে রোববার (১৬ মার্চ) থেকে।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর উপলক্ষে ১৬ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। এছাড়া ১ বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে ১৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।

 

Share





Related News

Comments are Closed