বিয়ানীবাজারে নিজের গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নিজের গায়ে আগুন লাগিয়ে আফজাল হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৫ মার্চ) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আফজাল উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের পূর্ব মহল্লার মৃত ছফর আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, নিহত যুবক একজন মানসিক রোগী। ৩-৪ বছর পূর্বেও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। সর্বশেষ শুক্রবার দিনের কোনো এক সময় অজ্ঞাত দোকান থেকে পেট্রল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজাল হোসেন। পরে রাতের কোনো এক সময় নিজ গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে রাস্তায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাঁচ ভাইবোনের মধ্যে আফজল হোসেন ছিলেন তৃতীয়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফ উজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পারিবারিক সূত্রে জেনেছি আত্মহননকারী আফজাল হোসেন মানসিক রোগী। এর আগেও তিনি আত্মহননের চেষ্টা করেছেন। নিহতের পরিবারের লিখিত দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের সুযোগ দেওয়া হয়েছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed