বিশ্ব কিডনি দিবসে নর্থ ইস্ট হাসপাতালে র্যালী ও আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমূল ইসলাম বলেছেন, বাংলাদেশে প্রতিবছর ৩০/৪০ হাজার কিডনি অকেজো হয়ে যাচ্ছে। এর মধ্যে মাত্র ১৫/২০ ভাগ রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে। তাই দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে কিডনি রোগের সমন্বিত চিকিৎসার উদ্যোগ নেয়া উচিত।
তিনি বৃহস্পতিবার সকালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং সঠিকভাবে পরিচর্যা করা সম্ভব হয় তবে চিকিৎসায় নির্মুল করা সম্ভব এবং কিডনি নষ্ট হওয়ার কোন শঙ্কা থাকেনা। এজন্য মানুষকে বেশি করে সচেতন করা দরকার বেল মন্তব্য করেন তিনি। তাই সবাইকে নিয়মিত কিডনি পরীক্ষা করা উচিত বলেও জানান তিনি।
আলোচনা সভায় আরো অংশ নেন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মূসা এম কাইয়ুম, পরিচালক অধ্যাপক ডা. আজিজুর রহমান, অধ্যাপক ডাঃ আব্দুল খালিক বড় ভ‚ইয়া, উপপরিচালক ডাঃ ফাহমিদুর রহমান, উপপরিচালক ডাঃ মুনতাসির আলম রাহিমীসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বিশাল র্যালী বের হয়ে চন্ডিপুল পয়েন্ট ঘুরে হাসপাতালে ফিরে আসে। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়। বিজ্ঞপ্তি
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed