শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্নসাইট
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট শুক্রবার (১৪ মার্চ) থেকে বন্ধ করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশে পর্নোগ্রাফির অনেক ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক থাকায় এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে।
এ সময় মাগুরায় ৮ বছর বয়সী শিশুর ধর্ষণের ঘটনায় বিচার কাজ ৭ দিনের মধ্যে শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আসিফ নজরুল বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ময়নাতদন্ত আজকেই সম্পন্ন হবে। এরইমধ্যে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে।
তিনি আরও বলেন, ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলো দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হবে। আগামী রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে।
এসময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেন আইন উপদেষ্টা।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed