কোম্পানীগঞ্জে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে স্বামীর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গলায় দড়ি দিয়ে জুনাইদ আহমদ (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রামের আব্দুল করিমের ছেলে।
বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, জুনাইদ আহমদ একজন দিনমজুর। বেশ কয়েকদিন থেকে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। বুধবার সকালে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলে ঘরের তীরের সাথে তিনি গলায় দড়ি দেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed