বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বিশ্বনাথ সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোবাশ্বির আলী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মুজাম্মিল আলীর ছেলে।
বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এদিকে অভিযুক্ত পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য এ মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ সদর ইউনিয়নের একটি বাসায় ভাড়া থাকতেন ধর্ষণের শিকার শিশুর পরিবার। গত সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় শিশুকে ফাঁকা বাসায় পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোবাশ্বির। এ ঘটনায় বুধবার সকালে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, শিশু ধর্ষণের বিষয়টি খোঁজখবর নিচ্ছি। এখনো ঘটনার সত্যতা পাইনি। পূর্ব-শত্রুতার জেরে ঘটনা সাজানো হয়েছে বলে অভিযুক্ত পরিবার দাবি করছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনাটি উদঘাটন হবে আশা করি।
বিশ্বনাথ সদর থানার ওসি এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed