সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজসহ বিভিন্ন কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed