সিলেটে টিলায় নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিনদুপুরে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে রাবার বাগানের টিলায় নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে অসুস্থ হয়ে যাওয়া ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিম নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার ছড়ারগাংস্থ রাবার বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। দুপুরে তাকে ছড়ারগাং এলাকার রাবার বাগানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। এসময় বাগানে কাজ করতে আসা শ্রমিকরা ভিকটিমকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসমানী হাসপাতালে ভর্তি ভুক্তভোগীর বাবা সাংবাদিকদের বলেন, সকালে আমার মেয়ের মোবাইল থেকে একটি ফোনকল আসে। ফোনকলে জানানো হয় একটি চা বাগান এলাকায় সে রক্তাক্ত অবস্থায় আছে। এসময় তাকে উদ্ধার করার কথা জানানো হয়। পরবর্তীতে সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওসমানী হাসপাতালে মেয়ের কাছে আসি।
মেয়েটির বাবা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন। এজন্য তার চিকিৎসা চলছে। গত চারদিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পাননি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর ভুক্তভোগীকে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। রাত ১০টার দিকে দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
Related News
সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটRead More
সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনীRead More



Comments are Closed