সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে জকিগঞ্জের নান্দ্রিশী বাজারের ফখরুল উদ্দিনের ছেলে মো. শাহিন উদ্দিন (২৪), বিয়ানীবাজারের দুবাক গ্রামের নুর আলী ইসলামের ছেলে মো. রবিউল (২৫) এবং হবিগঞ্জের আজমেরীগঞ্জের মুরাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. জুনায়েদ মিয়া (২৬)।
জানা যায়, শনিবার (৮ মার্চ) ভোরে শাহপরাণ থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে পুলিশ চেকপোস্ট চলাকালে একটি ট্রাক আটক করে। এতে তল্লাসী চালিয়ে ৩০৮ বস্তায় ১৫ হাজার ৯২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed