হযরত দরিয়া শাহ (রহঃ) মাজারে ইফতার মাহফিল ৬ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের বাংলা সনের ২০, ২১ ও ২২ ফাল্গুন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে চিরশায়ীত হযরত শাহ আবিদাল শাহ (রহঃ), হযরত শাহ সামালাল শাহ (রহঃ), হযরত রহমত শাহ (রহঃ) ও হযরত দরিয়া শাহ(রহঃ) এর বার্ষিক ৩ দিন ব্যাপী পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে।
কদমতলীএলাকার সর্বস্তরের মুরব্বীয়ানদের সমন্নয়ে এক বৈঠকে এ বছর পবিত্র রমজান মাস থাকায় উরুস পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। উরুসের পরিবর্তে আগামী ২১ ফাল্গুন ৬ মার্চ বৃহস্পতিবার পবিত্র কোরআনে খতম, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দল মত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন হযরত দরিয়া শাহ (রহঃ) মাজার পরিচালনা কমিটির মোতায়াল্লী সাবেক কাস্টমস কর্মকর্তা লুলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. আকতার আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed