কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় ট্রেনে কাটা পড়ে মহরম আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পীরের বাজারের একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মহরম আলীর মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খন্ড হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক দীপক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ ট্রেনে কাটা পড়ে নিহত মহরম আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed