পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনি ও শুক্রবার (১ মার্চ/২৮ ফেব্রুয়ারি) দুই দিন ব্যাপী যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে (চাল, ডাল, আলু, লবন, পেয়াজ, রসুন,সয়াবিন তৈলসহ) খাদ্য সামগ্রীর ব্যাগ বিতরন করা হয়।
ওই দুদিন তাহিরপুর উপজেলার শতাধিক মসজিদে দায়িত্বপালনরত সম্মাণিত মুয়াজ্জিন, ইমাম, খতিবগণের মধ্যে হাদিয়া (উপহার) হিসাবে খাদ্য সামগ্রী দেয়া হয়।
সুনামগঞ্জের তাহিরপুরের উত্তরাঞ্চলের বনেদী পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত হাজি মো. বৈদ মিয়া শাহ্ ও উনার সহধর্মীনি সদ্য প্রয়াত হাজি মোছা. সামসুন নাহার বেগমের মৃত্যুতে উনাদের রুহের মাগফেরাত কামনায় উনাদের জেষ্ট সন্তান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের ব্যাক্তিগত তহবিল থেকে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে, সম্মাণিত মুয়াজ্জিন, ইমাম,খতিবগণের মধ্যে হাদিয়া (উপহার) হিসাবে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডস্থ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন, বিশিষ্ট আলেম মাওলানা গোলাম মোস্তফা, শায়খ মাওলানা সফি উল্লাহ, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, প্রবীণ ব্যাক্তিত্ব নবাব আলী শাহ, মৌলবী এমদাদুল হক পীর, মাওলানা সালমান আহমদ সুজন, বিশিস্ট ব্যবসায়ী মোশাহিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা সন্তান আলীম উদ্দিন শাহ, শাহরিয়ার শাহ, এমরান শাহ, স্বজন সমসাবেশের সদস্যগণ সহ সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed