সমর আলীর খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখাঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী সমর আলীকে পৈশাচিক কায়দায় খুনের প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ মার্চ) স্থানীয় দশগ্রাম বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রামের শতশত মানুষ।
বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার মুক্তার আলীর সভাপতিত্বে ও দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, দশগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার বশির উদ্দিন, সদর উপজেলার বিশিষ্ট মুরব্বি ফজলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, সিলেট জেলা যুবদলের সদস্য জইন উদ্দিন, যুবনেতা আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, জয়নাল হোসেন, নুরুল আমিন, সুমন আহমেদ, মাওলানা আরশ আলী, জুবায়ের আহমদ, রুহুল আমিন, রিপন আহমেদ, কাওছার আহমদ, আব্দুল জলিল, শামিম আহমেদ, আতিক আহমেদ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিছু নরপিশাচ পৈশাচিক কায়দায় ব্যবসায়ী সমর আলীকে গত ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পীরেরগাঁও গ্রামে খুন করে। এরকম গর্হিত অপরাধ করে যদি অপরাধীরা পার পেয়ে যায় তাহলে আইনের ওপর মানুষের আস্থা সংকটে পরবে। তাই অবিলম্বে সমর আলীর খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এলাকাবাসী।-বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জে মাদক বিক্রি বন্ধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি
Manual5 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে মাদক বিক্রিরোধ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহRead More
গোলাপগঞ্জে বাসচালক রিপন ও দেলোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
Manual3 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ সড়কের বাসচালক রিপন আহমদ ও দেলোয়ার হোসেনকে গতRead More



Comments are Closed