সিলেট মেট্রোপলিটন চেম্বারের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন ১ মার্চ শনিবার বিকালে নগরীর কুমারপাড়াস্থ ক্রয়কৃত ভূমিতে শুরু হয়েছে।
এসএমসিসিআই-এর নিজস্ব ক্রয়কৃত ভূমিতে মাটি কাঁটার মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী, পরিচালক জিয়াউল গণী আরিফীন, মাহবুবুর রহমান, অজয় ধর, মোঃ ফেরদৌস আলম, মোঃ জহির হোসেন, রাজীব ভৌমিক, মোহাম্মদ আব্দুল্লাহ, প্রাক্তন সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী, খলিলুর রহমান মাছুম, সদস্য তোফায়েল আহমদ লিমন, আব্দুল্লাহ-আল হারুন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জাকির আহমদ চৌধুরী, মোঃ খায়রুল ইসলাম, খোয়াজ রহিম সবুজ, সুব্রত ধর, আব্দুল আহাদ চৌধুরী, বিল্ডিং এর ডিজাইনার ইঞ্জিনিয়ার মোঃ মুখলেছুর রহমান প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবন নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ রেজোয়ান। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed