Main Menu

শনিবার শান্তিগঞ্জে ৭ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যুতের জরুরি কাজের জন্য শনিবার (১ লা মার্চ) ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ সাব জোনাল অফিস ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) মোঃ ইয়াসিন মাহমুদ।

তিনি জানান, ১ লা মার্চ রোজ শনিবার আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শান্তিগঞ্জ উপকেন্দ্রের ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত শান্তিগঞ্জ উপকেন্দ্রের আওতাধীন সকল বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual3 Ad Code

গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code