শায়খ আকবর আলী বড় হুজুরের ইন্তেকাল, জানাজায় মুসল্লিদের ঢল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামেয়া ইসলামিয়া পঞ্চগ্রাম কামরূপদলং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামি বরণ্যে আলেমে দ্বীন শায়েখ মাওলানা আকবর আলী (৮৮) (রহ:) সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউ। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নিজ গ্রাম শান্তিগঞ্জ উপজেলার কামরূপদলং মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শায়খ আকবর আলী বড় হুজুরের জানাজায় মুসল্লিদের ঢল নামে। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি হাজার হাজার মুসল্লিরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন মরহুমের বড়ছেলে মাওলানা আব্দুল হাই।
জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, শায়খ আকবর আলী বড় হুজুর ছিলেন একজন বরেণ্য আলেমে দ্বীন। তিনি আমৃত্যু দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে গেছেন। তাঁর এ অবদান সুনামগঞ্জের মানুষ কখনো ভুলতে পারবে না। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed