সিলেটে হকার্স লীগ নেতা সুমন গ্রেফতার
বিশেষ সংবাদদাতা: সিলেটে হকার্সলীগ নেতা সুমন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিলেট জেলা পরিষদের সামন থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিগত জুলাই-আগস্ট বিপ্লবের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সোমবার আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
সে চাঁদপুর জেলার সদর উপজেলার চান্দা গ্রামের বাসিন্দা ও বর্তমানে নগরীর শেখঘাটের বেতেরবাজার এলাকায় বসবাস করছে।
সিলেটে হকার্স লীগ নেতা রকিব আলীর ডান হাত হিসেবে পরিচিত এই সুমন। বিগত আওয়ামী আমলে তার হাত ধরেই সিলেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাতো সুমন। সুমনের ভয়ে তটস্থ থাকতেন সিলেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
একাধিক ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, বিগত জুলাই-আগস্টে পতিত মেয়র আনোয়ারুজ্জামানের বাহিনীর হয়ে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্বে ছিল এই সুমন।
এদিকে সুমনের গ্রেফতারে স্বস্থি ফিরেছে সাধারণ হকার্সদের মধ্যে। তারা সুমনের সহযোগী রুমন ও তাদের গডফাদার রকিব আলীকেও অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
সিলেট কোতোয়ালি থানার এসআই ওবায়দুল সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed