Main Menu

জগন্নাথপুরে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বজ্রপাতে নিজাম উদ্দীন নামে এক দিনমুজুরে মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারী) বেলা ২টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের খামড়াখাই গ্রামের পাশে এঘটনা ঘটে।

মৃত নিজাম উদ্দীন হবীগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় বাকৈর গ্রামের সাক্কর মিয়া ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে খামড়াখাই গ্রামের পাশে ছাতল বিলের পাড়ে কাজ করছিল নিজাম উদ্দীন । এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কয়ছর আহমদ জানান, আমাদের হাওরে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে দিনমুজুরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। জগন্নাথপুর থানা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশের সাথে আমার যোগাযোগ হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে মৃত ব্যক্তিকে দাফন করা হবে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খামড়াখাই গ্রামের হাওরে বজ্রপাতে নিজাম উদ্দীন নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। আমাদের পুলিশ সেখানে গেছে।

Share





Related News

Comments are Closed