ছাতকের জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বহিস্কার
ছাতক প্রতিনিধি: অর্থ লুটপাট অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিক্ষকতার অভিযোগে সুনামগঞ্জের জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে বহিস্কার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ছাতক উপজেলা নিবাহী কর্মকর্তা এবং কলেজের এডহক কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম এক আদেশে তাকে বহিষ্কার করেন।
জানা যায়, গত বছরের আগস্টের ২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর মনি শংকর ভৌমিকের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষে কবি আছাদুর রহমান। পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এরই প্রেক্ষিতে তদস্ত প্রতিবেদন অনুয়ায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে দায়িত্ব থেকে অপসারনসহ তার বিরুদ্ধে প্রমাণিত হওয়া সকল অভিযোগের ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য কলেজ সভাপতি কে বলা হয়।
জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে একাধিকবার তার ব্যক্তিগত নম্বরে ফোন দিলেও তা রিসিভ হয়নি।
এবিষয়ে ইউএনও এবং এডহক কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন মনি শংকর ভৌমিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং সিনিয়র শিক্ষক শিব্বির আহমদকে দায়িত্ব দেয়া হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed