তাহিরপুর সীমান্ত থেকে ৪২ বোতল মদ ও বিয়ার জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট সীমান্ত এলাকা থেকে মাদক দ্রব্যগুলো জব্দ করা হয়। অবৈধভাবে ভারত থেকে মাদক দ্রব্যগুলো দেশে এসেছিল বলে জানিয়েছে বিজিবি।
শনিবার বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, লালঘাট সীমান্ত এলাকা থেকে ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির বিজিবি টহলদল তিন লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ২৩৭ বোতল বিদেশি মদ ও ৪২ বোতল বিয়ার জব্দ করে।।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed