শায়েস্তাগঞ্জে দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কায় তানভীর সুয়েব (২৫) ও মোঃ শাহ আলম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এসময় মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
১৯ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শায়েস্থাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের বাড়ী শায়েস্থাগঞ্জ উপজেলার ব্রাম্মণডোরা গ্রামে।
জানা যায়, আগামী ২১ ফেব্রুয়ারী শাহ আলমের বিয়ে। তাই বিয়ের কেনাকাটা ও দাওয়াতের জন্য বন্ধু তানভীর সুয়েবের সাথে মোটরসাইকেল নিয়ে বের হন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়স্ত্রণ হারিয়ে নুরপুর এলাকায় অজ্ঞাত গাড়ীর সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানভীর সুয়েব মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এবং তিনি জানান, নিহত দু’জনের বাড়ী শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাম্মণডোরা গ্রামে।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed