হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল মজিদ বুধবার সকালের দিকে তার নিজ পুকুরের মাছ ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed