শান্তিগঞ্জে ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয়কলস ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমেদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাছুম উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালামের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় মাছুম আহমেদকে গ্রেফতার করা কর হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed