দিরাইয়ে হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: দিরাই সাংবাদিক ইউনিয়নের উদ্দ্যোগে হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শহরের থানা পয়েন্টে দিরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ বদরুজ্জামান বদরুল’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ উমেদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জেএসডির সাধারণ সম্পাদক কমরেড মোজাম্মিল হক, দিরাই উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, কারা নির্যাতিত মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রনেতা উবায়দুল্লাহ তাহমিদ, বৈষম্য বিরুদ্ধী আন্দোলনে আহত ছাত্র নেতা আতাহার আলী, দৈনিক সোনালি কণ্ঠের জেলা প্রতিনিধি মওদুদ আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নাইম তালুকদার, দিরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম জিলানী রাজী মিডিয়ার পরিচালক আব্দুল্লাহ রাজী, দেশ বার্তার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পাবেল হাসান, ছাত্র নেতা মোশতাক আহমদ, দৈনিক যায়যায় কালের দিরাই উপজেলা প্রতিনিধি ওয়াসিম কবীর, সিলেটের সমাচার পত্রিকার আলোকচিত্রী মিজান তালুকদার প্রমুখ।
বক্তারা দিরাইয়ের আওয়ামীলীগের দোসর ও কালো টাকার মালিক হাওর রক্ষা বাধের দূর্নীতিবাজদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
দিরাইয়ের পিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed