যুব সংগঠক আফিকুর রহমান আফিক গুরুত্বর অসুস্থ, দোয়া প্রার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টে ৪টি ব্লক ধরা পড়েছে। অপারেশনের মাধ্যমে ৩টি রিং পরানো হবে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আফিকের ছেলে মাহিনুর রহমান মাহিন। পরিবারের পক্ষ থেকে তার আশু সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আফিকুর রহমান আফিক গত ৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ৭ টার দিকে হার্ট অ্যাটাক করেন। তাকে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদাগস্থ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান, তার হার্টে ৪টি ব্লক রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার আফিককে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। -বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed