মাধবপুরে হামলা ও ভাংচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর এর অভিযোগে যুবলীগ নেতা পরিতোষ মালাকার (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টায় মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার কাচারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি মাধবপুর পৌরসভার মালাকার পাড়ার চানধন মালাকার এর পুত্র ও ০২ নং ওয়ার্ড যুবলীগেরর সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে পরিতোষ মালাকার এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed