বৃহস্পতিবার সিলেটের ২২ এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সঞ্চালন লাইন মেরামত ও আশপাশের গাছ-ডাল কর্তনের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট মহানগরের অন্তত ২২ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিছু এলাকায় ও সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এলাকাগুলো হচ্ছে- মহানগরের কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, রিকাবীবাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলীয়া মাদরাসা মাঠের পশ্চিম ও উত্তর, ভাতালিয়া ও কিন ব্রিজ এলাকা, ওসমানী মেডিকেল রোড, শাপলার গলি, ভাতালিয়া, লামাবাজার (আংশিক), নোয়াপাড়া, উদ্যম আবাসিক মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকায়, পশ্চিম কাজিরবাজার এবং জিতু মিয়া এলাকা।
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed