সিলেটে নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত স্বর্ণ উদ্ধার, কুমিল্লা থেকে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ২৫০ ভরি স্বর্ণের কিয়দংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গত শুক্রবার (৩১ জানুয়ারী) কুমিল্লার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
শুক্রবার সকালে মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে (২৫) গ্রেপ্তার করা হয়।
ওছেকের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারী শনিবার কুমিল্লার হোমনা থানাধীন হোমনা বাজার হতে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ (৪২) ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার মৃত সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে (৫৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজনের কাছ থেকে নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি রাত ৯টা হতে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নূরানী জুয়েলার্সে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় বলে দাবি করেন জুয়েলার্সের স্বত্তাধিকারী দেওয়ান জাভেদ চৌধুরী।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed