সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের এপিএস জুয়েল গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস জুয়েল আহমদ(৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রয়ারী) দিবাগত রাতে ডুংরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত দল সংক্রান্ত পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে প্রেরণ করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া জুয়েল আহমদ ওই গ্রামের আব্দুল শহিদের পুত্র।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করেRead More
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More



Comments are Closed