সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ।
রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলাসহ ঢাকায় কয়েকটি মামলা আছে।
নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের পর তাকে নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়। সেখানে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার সাংবাদিকদের বলেন, নুরুজ্জামান আহমেদকে গত ৪ আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার সংসদ সদস্য হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual4 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed