জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-মধুপুর সড়কের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত মুনসফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর শহরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির। আমজাদ ফকির আহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ ৫জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুজনকে হাসপাতালে পাঠায়।
সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় সরিষাবাড়ী থেকে ঢাকামুখী একটি ট্রাক। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual2 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed