হবিগঞ্জে সৌদি প্রবাসি হত্যা মামলায় ৩৭ আসামী কারাগারে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে চাঞ্চল্যকর সৌদি প্রবাসি দিপু মিয়া হত্যা মামলায় ৩৭ জন আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ দেলোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এনিয়ে এই মামলায় ৬০ জন আসামীর মধ্যে ৪৩ জন কারাগারে আছে।
এর আগে একই মামলায় জেলার চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে র্যাব।
জানা যায়- ওই গ্রামের পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সাথে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার দীর্ঘদিন যাবৎ গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২২ জানুয়ারি বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সৌদি ফেরত প্রবাসি দিপু মিয়াকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, সকাল ১০টায় দিপু মিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আদালত চত্বরে মানববন্ধন করেছেন তার স্বজনরা। এ সময় তারা নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed