সুনামগঞ্জে ৪০টি ভারতীয় গরু জব্দ, আটক ৪
বিশেষ প্রতিনিধি: ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪০টি গরু জব্দ করেছে ইউএনও;র নেতৃত্বে ট্রাস্কফোর্স। এসময় চোরাকারবারে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়।
সোমবার জব্দকৃত গরুর চালান হস্তান্তর পুর্বক আটক চোরাকারবারিদের মধ্যনগর থানায় সোপর্দ করা হয়েছে।
এর পুর্বে রবিবার মধ্যরাত পরবর্তী সময়ে উপজেলার কায়েতকান্দা ট্রলারঘাটে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালান সুমেশ্বরী নদীর নৌপথে ট্রলার বোঝাই করে পাচারকালে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিত্বে থানা পুলিশ আনসারদের সহযোগিতায় ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো উপজেলার আমানীপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মহর আলী, তেলীগাঁও গ্রামের আসন্তর আলীল ছেলে আয়নাল হক, একই গ্রামের আব্দুল্লাহর ছেলে দুদ মিয়া, জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, ট্রস্কফোর্সের অভিযানে ভারত থেকে আনা চোরাচালানের ২০ লাখ টাকা মুল্যের ৪০টি গরু জব্দ করার পর আটক চার চোরকারবারির নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭ চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed