শান্তিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শশুর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত গৃহবধূ উত্তর গাজীনগর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (২২)। গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহত গৃহবধূর মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় পরিবারের সকলের অগোচরে বসতঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগান ওই গৃহবধূ। এরপর তার স্বামী আজিজুল মিয়া ঘটনাস্থলে এসে গলা থেকে ফাঁসির রশি খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শশুরকে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed