সিলেটে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম থেকে বিজিবির বিওপি টিম এসব পণ্য জব্দ করে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্লপ জি ক্রীম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েটার ওয়ট, ফোচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
তিনি বলেন, ‘এই অভিযানের ধারাবাহিকতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছি। আটক করা মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed