তাহিরপুরে খালে ডুবে কৃষক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের লোভার হাওরের পাশে খালের পানিতে ডুবে মোসলেম উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কৃষক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের বাসিন্দা আব্দুর রশীদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ মোসলেম উদ্দিনের বড় ভাই চাঁন মিয়া। তিনি জানান, ঘটনার খবর পেয়ে নিখোঁজ মোসলেম উদ্দিনের সন্ধানে স্থানীয়রা দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাঁর কোন খোঁজ পাননি। এখন ডুবুরিকে খবর পাঠানো হয়েছে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনজুর আহমেদ জানান, ঘটনাটি রাত ১০টার দিকে জানতে পেরেছেন তাঁরা। নিখোঁজ কৃষকের বাড়িতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed