সিলেটে ২৪০০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইয়াবার বড় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রোববার রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় এলাকার সায়েব আলী ও পেয়ারা বেগমের ছেলে আলী আহমদ (২২) এবং ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিন ও মিছবা বেগমের ছেলে নুরুল আমিন (২০)।
জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed