বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম কলোনি এলাকায় রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত হারুন মিয়া জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজার সংলগ্ন চক বুরহানপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামারগ্রাম কলোনির একটি কক্ষের বারান্দায় গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট ˆতরি করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েেছে পুলিশ।
এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed