গোলাপগঞ্জে ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ পিকআপ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে ভারতীয় মসলা পাচারের সময় একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের খালপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে দ্রুতগতিতে বাজারের ভেতর দিয়ে চলাচল করছিল পিকআপটি। এতে অল্পের জন্য কয়েকজন পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাড়িটির গতিরোধ করেন। এ সময় চালক পালিয়ে যায়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জুবায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে। এ সময় গাড়ি থেকে ভারতীয় জিরা ও এলাচসহ বিপুল পরিমাণ মসলা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual8 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed