সিলেটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুল আলী চুনু মিয়া (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) নিখোঁজের প্রায় পাঁচ দিন পর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়।
বৃদ্ধের ছেলে সাবের আহমদ জানান, গত ১৯ এপ্রিল বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং তার ছেলে জাবের আহমদ চট্টগ্রামে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।
এ তথ্যটি গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed