কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান আর নেই
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কুলাউড়া প্রেসক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক মো. আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বিকাল ৫টায় কুলাউড়া সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে কাছিমনগরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান গত মঙ্গলবার হঠাৎ অসুস্থতা অনুভব করলে পৌর শহরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসক হান্নানকে বৃহস্পতিবার বাসায় নেওয়ার পরামর্শ দেন। বাসায় থাকা অবস্থায় শুক্রবার ভোররাতে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে হান্নানের মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুলাউড়া প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান ও সদস্য সচিব বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ সরকারি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
Related News
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখRead More
মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮)Read More



Comments are Closed