Main Menu

পাঁচ দফা দাবিতে সিকৃবির শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

Manual6 Ad Code

সিকৃবি সংবাদদাতা: ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন শিক্ষার্থীরা প্রায় ২০ হাজার টাকা ভাতা পান। কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পান মাত্র ৯ হাজার টাকা। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিএ ও ডিএ দেওয়া হলেও সিকৃবির ইন্টার্ন শিক্ষার্থীরা এটা থেকে বঞ্চিত। এসব বিষয় নিয়ে গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে দাবি বাস্তবায়নে ৭ দিনের সময় বেঁধে দেওয়া হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছেন তারা।

Manual2 Ad Code

শিক্ষার্থীদের দাবি গুলো হল-
১. ইন্টার্নশিপ ভাতা ৯ হাজার টাকা থেকে উন্নীত করে ২০ হাজার টাকা করা।
২. ইন্টার্নশিপের সময়কালে প্রতি কার্যদিবসের যাতায়াত ও অন্যান্য ভাতা (টিএ, ডিএ) বাবদ দৈনিক নূন্যতম ৩০০ টাকা প্রদান করা।
৩. কমপক্ষে চারমাসের ইন্টার্নশিপ কার্যক্রমের রোডম্যাপ প্রদান এবং সেখানে কোনো সংশোধনী আসলে সেটা শিক্ষার্থীদের কমপক্ষে ১ মাস আগে জানানো।
৪. ইন্টার্নশিপের প্রতিমাসের সম্মানি ভাতা প্রতিমাসের শেষে প্রদান করা।
৫. বর্তমান উদ্ভুত পরিস্থিতির কারনে এক্সটার্নশীপের জন্য ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশে এক্সটার্নশীপের ব্যাবস্থা করা।

Manual3 Ad Code

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code