মাধবপুরে বাবার দায়ের কোপে মেয়ের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ।
নিহত কিশোরী রানু বেগম (১৫) ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের (৪২) মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রানু প্রায় সময়ই মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। বিষয়টি তার পিতা মঈন উদ্দিন পছন্দ করতেন না। মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বুধবার দুপুরে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতাকে আটক করেছে।
নিহত রানু বেগমের মা শাহেদা বেগম জানান, মোবাইলে ছেলেদের সাথে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছে আমার স্বামী। আমি মেয়ে হত্যার বিচার চাই।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক মঈন উদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed