সিলেটে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ২ কলেজ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই কলেজ শিক্ষার্থীর। বুধবার (২২ জানুয়ারি) দুপর সোয়া ১টার দিকে গোয়াইনঘাটের লেংগুড়া ইউনিয়নের সতি এলাকায় মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তারা দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া (১৯) ও তার চাচাতো ভাই একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান (১৯)। তারা দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ও মোটরসাইকলের আরোহী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার (ব্যাটারি চালিত) ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় আহতবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকেও মৃত ঘোষণা করা হয়।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রথমে মোটরসাইকেলকে পিকাআপ ধাক্কা দিলে দুই মোটেরসাইকেল আরোহী সড়কে পড়ে যায়। এসময় ব্যাটারি চালিত অটোরিকশাটি তাদের উপর দিয়ে উঠে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed